২১ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

রোজায় ব্যাংক লেনদেনের সময় কমল

রোজা ও ঈদ শেষ হওয়ার পর আগের সূচিতে ফিরবে ব্যাংক।

রোজায় ব্যাংক লেনদেনের সময় কমল
রোজার মধ্যে ব্যাংক লেনদেনের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2025, 07:28 PM

Updated : 10 Sep 2026, 12:34 PM

রোজার মাসে ব্যাংকে লেনদেনের সূচিতে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে। তবে ব্যাংকের অন্যান্য কাজকর্ম ‍চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সোমবার এক বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বর্তমানে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এর  মধ্যে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রাহকরা সেবা বা লেনদেন করতে পারেন।

রোজা ও ঈদ শেষ হওয়ার পর আগের সূচিতে ফিরবে ব্যাংকগুলো।

রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

রোজার মাসে সরকারি অফিসের ক্ষেত্রেও নতুন সময় নির্ধারণ করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী রোজার মধ্যে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে।

বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দাপ্তরিক কাজ করেন সরকারি কর্মীরা।