০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ফিরে এলো মই টানা খেলা

স্থানীয়রা বলছে প্রায় ৩৫ বছর পর ফিরে এলো এই ঐতিহ্যবাহী মই খেলার আয়োজন।

সুজন মোহন্ত সুজন মোহন্ত

Published : 27 Jan 2023, 09:03 PM

Updated : 27 Jan 2023, 09:02 PM

Image

দীর্ঘদিনের বিরতির পর কুড়িগ্রামে আবারও আয়োজিত হল মই খেলা। স্থানীয়রা বলছে প্রায় ৩৫ বছর পর ফিরে এলো এই ঐতিহ্যবাহী  আয়োজন।

Image

কুড়িগ্রাম জেলা সদরের ঘোগাদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত ১৬ জানুয়ারি ও ১৭ জানুয়ারি দুপুরে ছিল এই মই খেলার আয়োজন।

Image

আগে প্রতি বছর পৌষ মাসের শেষে নয়তো মাঘ মাসের শুরুতে ফসলী জমির মাটি শুকনো থাকলে এই মই খেলার আয়োজন হতো।

 

একটি বড় মইয়ে চারটি করে গরু বাঁধা হয় এবারের খেলায়। মাঠের এক প্রান্ত থেকে দৌড় শুরু করে মাঠের অপর প্রান্তে সবার আগে পৌঁছতে পারলেই জয়ী হওয়া যাবে।

 

দু্ইদিনের আয়োজনে  প্রথম দিন ও দ্বিতীয় দিন জেলার বাইরের জামালপুর জেলা থেকে আসা চারটি দল অংশ নেয় । মই খেলায় বিজয়ীদের জন্য প্রথম পুরস্কার একটি গরু এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারে একটি করে খাসি দেওয়া হয়।

Image

দূরের অঞ্চল থেকেও মানুষ আগ্রহ নিয়ে এসেছিল মই খেলা দেখতে।৩৫ বছর পর এ খেলা উপভোগ করতে পেরে খুশি তারা।

আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com  ঠিকানায়।  
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি  citizen.journalism@bdnews24.com  ঠিকানায় ইমেইল করুন।