২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই তো জীবন (বিস্তারিত পড়তে-ছবিতে ক্লিক করুন)

মোত্তালিব দরবারী

Published : 19 Sep 2012, 10:47 PM

Updated : 24 Jun 2022, 12:02 AM

ওদের বাড়ি চাপাই-নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। জীবিকার তাগিদে এসেছে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায়। ওরা দু'জন নয়-ওদের জানামতে ওদের মত আরো ৫০/৬০ জন এসেছে। এরা সারাদিন সাইকেলে করে প্লাস্টিকের দ্রব্য নিয়ে বড়ি-বাড়ি ঘুরে বেড়ায়। সারা দিনে হাজার-বারো-শ টাকা বিক্রি হয়। এভাবে দেড়-দুই মাস ব্যবসা করে ১০/১৫ হাজার টাকা নিয়ে বাড়ি যায়। বাড়িতে অপেক্ষায় থাকে বৌ-ছেলে-মেয়ে।

গতকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা বাজারে সাইকেল পড়ে গিয়ে একটি বালতি ভেঙ্গে গেলে সেটাই দেখছে ওরা দু'জন।