১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভাষা ও সংস্কৃতির মেলা বসল ফ্রান্সের উবারভিলিয়ে শহরে

উবারভিলিয়ে শহরের ৫৭টি ভিন্ন ভাষাভাষীর জনগোষ্ঠী মেলায় অংশ নেয়।

অনুপম বড়ুয়া টিপু অনুপম বড়ুয়া টিপু

নাগরিক সাংবাদিক

Published : 09 Jun 2023, 11:34 AM

Updated : 09 Jun 2023, 11:34 AM

ফ্রান্সের প্যারিসের অদূরে উবারভিলেয়ে শহরে বাস করা নানা জাতি ও গোষ্ঠীর অংশগ্রহণে ভাষা ও সংস্কৃতির মেলা আয়োজিত হয়েছে।

গত ৩ জুন স্থানীয় সময়  দুপুর ২টায় উদ্বোধন হওয়া এই অনুষ্ঠানে শহরের ৫৭টি ভিন্ন ভাষাভাষীর জনগোষ্ঠী অংশ নেয়। 

এতে নিজ দেশের ভাষা ও সংস্কৃতি তুলে ধরে বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র এবং উদীচী ফ্রান্স সংসদ।

উদীচীর স্টলে বিশেষ আকর্ষণ ছিল ’বাংলাদেশ’ বিষয়ে শিশু-কিশোরদের চিত্র প্রদর্শনী।

এই ভাষা ও সাংস্কৃতিক মেলায় উদীচী ফ্রান্স সংসদ এবং বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের ছাত্রছাত্রীরা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের সংগীত পরিচালনা করেছেন বাংলা ভাষা সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষক ও উদীচী ফ্রান্স সংসদের সহ সভাপতি রোজী মজুমদার। নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন বাংলা ভাষা সাংস্কৃতিক কেন্দের শিক্ষক ও উদীচী ফ্রান্স সংসদের নৃত্য বিভাগের নির্বাহী সম্পাদক জি এম শরিফুল ইসলাম। 

আপনার নিবন্ধিত ইমেইল থেকে অপ্রকাশিত লেখা/ছবি/ভিডিও আকারে নাগরিক সংবাদ পাঠান citizen.journalism@bdnews24.com  ঠিকানায়।  
নিবন্ধিত নাগরিক সাংবাদিক হতে আপনার নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি এবং ছবি  citizen.journalism@bdnews24.com  ঠিকানায় ইমেইল করুন।