২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: পুলিশের ১০০ ঘণ্টা

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক

Published : 15 Feb 2012, 10:24 PM

Updated : 03 Oct 2022, 05:00 PM

সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের পাঁচদিনের মাথায়ও ঘটনার কারণ প্রকাশ করতে পারেনি পুলিশ।

৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীকে ধরার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর বেঁধে দেওয়া সময়সীমা একশ ঘন্টায় গড়ালেও আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তারের কথাও জানাতে পারেনি পুলিশ।

এদিকে হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় নিহত সাগর সরওয়ার এবং মেহেরুন রুনির স্বজন ও সহকর্মীরা পুলিশকে দায়ী করে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে।

সাগরের চাচাত ভাই বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিশ্বাস করতে চাই সরকার এই ঘটনার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কিন্তু ঘটনার পাঁচদিন পরও খুনীদের বিষয়ে কোনো তথ্য দিতে না পারা কিংবা গ্রেপ্তার না করায় তাদের ভূমিকা বিরাট এক প্রশ্নের সম্মুখীন করেছে।"

তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে রুনির ভাই নওশের রোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। তারা আমাদের ধৈর্য ধরতে বলেছে। তাদের কাজে আমরা সন্তুষ্ট।

"কিন্তু এরপরও পাঁচদিনে খুনীদের বিষয়ে উল্লেখযোগ্য কোন তথ্য জানতে না পারা আমাদের জন্য কষ্টের।"

সোমবার পুলিশ প্রধানের দাবি করা 'প্রণিধানযোগ্য অগ্রগতি'রও হদিস মেলেনি বুধবার রাত পর্যন্ত।
বিস্তারিত পড়তে ক্লিক করুন:
http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=186098&hb=top