২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরের সেরা জোকস!!!!!!!!!!

নাসিরুদ্দীন

Published : 26 Jan 2012, 03:09 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

দিনের শুরুতেই বিডি নিউজ ওপেন করেই শিরোনামটা দেখে ঠাসকি খেয়ে গেলাম।আমাগো আবুল যে নির্দোষ সেটা নাকি উনি প্রমান করবেন।শুনেই হাসি পাইল।এই মানুষটার কোনদিন কি বোধোদয় হবে? বাংলায় প্রচলিত একটা প্রবাদ আছে
"চোরের মায়ের বড় গলা"

এত কিছু করার পর ও যে মানুষটার একটু ও শিক্ষা হয়না তাকে কি বলা উচিত।সাধারনত আমরা আবুল বলতে হাবাগোবা টাইপের মানুষ বুঝতাম কিন্তু এই আবুল যে এত বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে,দুনী'তি করতে শিখেছে তা আমরা কেউ ধারনা ও করতে পারিনি।পরে বুঝলাম আমাগো আবুল আর আমাগো আবুল নাই।আমাগো আবুলকে আজ বেবাক বিশ্বের মানুষ একনামে চিনে। আবুল মাকা' হাসি দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মন গলিয়ে যোগাযোগ মন্ত্রী হয়ে আমাগো আবুল সারাবিশ্বে আমাদের মুখ এমন উজ্জল করছে যে সারাবিশ্বের যেকোন বাবা মা তার সন্তানের নাম আর আবুল রাখার সাহস পাবেন না।এই নামের তাৎপয' এখন অনেক বড়।

যোগাযোগ মন্ত্রনালয়ের তিনি এতই উন্নতি সাধিত করেছেন যে স্বয়ং প্রধানমন্ত্রী মনে করলেন উনাকে আর এখানে রাখার দরকার নেই,প্রমোশন দিয়ে পাঠিয়ে দিলেন টেলিযোগাযোগ মন্ত্রনালয়ে। এই মন্ত্রনালয় এখন উন্নতির অপেক্ষায় আছে।আবুল একাই পদ্মা সেতুর সব স্বপ্ন গুড়িয়ে দিয়েছেন। আজ 'আবুল' বড় মাপের মানুষ।

আবুল তার সম্পকে' সব দুনী'তি নিয়ে বলেছেন, এগুলো সব তার বিরুদ্ধে অপপ্রচার আর একটা মহল উদ্দেশ্যমূলক ভাবে এমনটা করছে।আমার প্রশ্ন এত সব মন্ত্রী থাকতে লোকগুলো কেন আমাগো সহজ সরল আবুলকে টাগে'ট করল। নিশ্চয়

"কুচ গড়বড় হে"
উনি বলেছেন তদন্ততেই সব প্রমানিত হবে।আমার মনে হইতেছে আবুল আগের আবুল হয়ে যাচ্ছে কারন বুঝতে পারছে না

"কেচোঁ খুজতে সাপ বেরিয়ে পড়তে পারে"
আমাদের আবুল আসলেই অনেক সহজ সরল !!!!!!!!!!!!!!!!!

পুরো নিউজ পড়তে ক্লিক করুন