২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভ্যুত্থান চেষ্টা: কর্ণেল হাসিনুর ও হুজি নেতা ইয়াহিয়া

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক

Published : 23 Jan 2012, 02:00 PM

Updated : 03 Oct 2022, 05:00 PM

হরকাতুল জিহাদ আল ইসলাম বা হুজি নেতা মাওলানা ইয়াহিয়ার সাথে যোগাযোগ রাখা আর সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টার জন্য অভিযুক্ত করা হচ্ছে লে. ক. হাসিনুর। অন্য আরো অভিযোগও প্রকাশ হয়েছে ইতিমধ্যে। তদন্ত চলুক। বেরিয়ে আসুক সত্য।

কিন্তু, প্রশ্ন হলো এর আগে হুজি কে ইসলামিক ডেমোক্রেটিক পার্টি বা আইডিপি নামে নতুন প্লাটফর্মে এ দাঁড় করানোর জন্য যারা জড়িত ছিলেন, ফান্ড দিয়েছিলেন সেসব সেনা কর্মকর্তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়া হয়েছে? তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে? তাদের বিরুদ্ধে কোন আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে?

যদি ব্যবস্থা না নেয়া হয়? হুজি'র প্রতিষ্ঠাতা নায়েবে আমির মাওলানা আবদুস সালাম আর তার দলবলকে নতুন ফর্মে দাড় করানোর চেষ্টা কি তাহলে ঠিক ছিলো? তার ব্যাখ্যা কি আইএসআির দিবে?
তাদেরকে কি গ্রেফতার করা হয়েছে? তাদের বিরুদ্ধে কোন আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে?