২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেলোয়ার হোসেন সাঈদী সম্পর্কে ডঃ আসিফ নজরুল

মোঃ হাসেম

Published : 16 Jan 2012, 09:37 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

ডঃ আসিফ নজরুল এক টিভি টক শোতে বলেছেন,৭১ এ সাঈদী জামায়াতের কোন বড় নেতা ছিলেননা,সুতরাং সাঈদী তেমন কোন যুদ্ধাপরাধী না। জনাব আসিফ নজরুলের জানার জন্য বলছি,জামায়াত-শিবিরের বাইরেও,এমনকি কোন রাজনীতির সাথে জড়িত নয় এমন অনেকেও,চরম স্বাধীনতা তথা বাংলাদেশ বিরোধী বিশ্বাস এবং নানান ধরনের লোভ-লালসাগত কারনে,নানান ধরনের জঘন্যতম অপকর্ম করেছেন।আবার জামাতের রাজনীতির অনেকেই তখন সরাসরি কোন ভূমিকায় অবতীর্ন না হয়ে নিরব থেকেছেন। অন্যদিকে মুসলীম লীগ এবং স্বাধীনতাবিরোধী অন্যান্য দলের অনেকেও অনেক জঘন্যতম কুকর্ম করেছেন। কিন্তু এদের সবাই পরবর্তিতে জিয়াউর রহমামের বিএনপিতে বিলীন হয়ে যাওয়ার কারনে,তাদের নাম খুব একটা আমাদের মূখে আসেনা। সুতরাং জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেননা এই কারনে সাঈদী ধোয়া তুলসীপাতা,এটা কোন যুক্তির কথা হতে পারেনা।

যাই হোক,এ ব্যাপারে ডঃ আসিফ নজরুলের মতো একজন কি বললেন,আর কি বললেননা,এতে করে কিছুই আসে যায়না।তা নিয়ে বেশি কথা না বলাই এবং বেশি বাড়াবাড়ি না করাই ভাল। তার এই কথা নিয়ে যা করা হচ্ছে,অনেকেই যা করছেন,তা কোন অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। এতে করে আসিফ নজরুলকেই বরং মাত্রাতিরিক্ত হারে লাইম লাইটে নিয়ে আসা হচ্ছে।