২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার উস্কানিমূলক বক্তব্য!!

মেহেদী হাসান

Published : 11 Jan 2012, 01:03 AM

Updated : 03 Oct 2022, 05:00 PM

সোমবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে জনসভায় খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার সেনা কর্মকর্তাদের 'গুম' করছে। সরকার সেনা কর্মকর্তাদের গুম করছে বলে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার করা অভিযোগকে উস্কানিমূলক ও কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছে সশস্ত্র বাহিনী। আইএসপিআর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, "এ ধরনের অসত্য, উস্কানিমূলক ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বিরোধী দলের নেতার দায়িত্বশীল পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তিত্বের নিকট হতে জাতি প্রত্যাশা করে না।"

আমরা ছেড়েই দিলাম সেনাবাহিনী কি বলছে , কিন্তু আমরা নিজে চিন্তা করলেই বুঝতে পারি বেগম জিয়ার এমন উস্কানিমূলক বক্তব্য প্রদানের উদ্দেশ্য কি !! এমন কথা তাদেরই বলা সোভা পায় যারা সেনাবাহিনীকে খেপিয়ে কারো বিরুদ্ধে ব্যবহার করতে চায় ।

বেগম জিয়া সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি শুরু করেছেন !! তাকে ক্যান্টর্মেন্ট থেকে সরকার সড়িয়েছে শুধু সেনাবাহিনীকে রাজনীতি মুক্ত রাখতে , কিন্তু বেগম জিয়ার সেই পুরাতণ চেহারা ছাড়তে পরেন নি !! আজ তিনি সেনাবাহিনীকে নিয়ে যে বক্তব্য দিয়েছন তা মোটেও গ্রহণযোগ্য নয় । তিনি পাগল বা শিশু নোন , তিনি বিরোধী দলের নেত্রী , সেনাবাহিনীকে নিয়ে যে কথা বলছেন তাতে আমাদের দেশে গণতন্ত্রকে ধ্বংস করার আলামত কেননা, পাকিস্তানে গণতন্ত্র নেই, সামরিক শ্বাসক যেটা প্রেস্ক্রিপশন দেয় পাকিস্তানে সেটাই করতে রাজনৈতিক ব্যক্তিরা বাধ্য । আমার মনে হয় বেগম জিয়া সেনাবাহিনীকে নিয়ে পাকিস্তানী কায়দায় গণতন্ত্র তৈরি করতে চাচ্ছেন !! তাছাড়া এমন করে সেনাবাহিনীকে উস্কানি মারার উদ্দেশ্য কি হতে পারে ??? একটা কথা মনে রাখার প্রয়োজন এযাবৎ যতগুলো ক্যু হয়েছে তার কোনটির বিচার হয়নি, একমাত্র পিলখানা বিচারই আমাদের দেশের উদাহরণ ! জিয়াউর রহমানের সময় ১৯ টি ক্যু হয়েছে , তার কোন বিচার হয়নি ! হাজার হাজার সেনাবাহীনি ও বিমান বাহীনির সেনা অফিসারদের হত্যার রেকর্ড ত তার জিয়াউর রহমানেরই আছে !!