২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনপঞ্জি থেকে খসে পড়বে আজ ২০১১ সাল

নুরুন্নাহার শিরীন

Published : 31 Dec 2011, 02:18 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

আজকের সূর্যাস্তের পরেই সূচিত হবে ২০১২সালের নতুন রাত্রিভোরের আবাহন। উদিত হবে শীতকুয়াশাজাল চিরে নতুন সূর্য। ২০১১সালের জমাখরচের পাতাটি তার সকল লাভ-লোকসানের হিসেবের ভার নিয়েই সরে যাবে। এইতো মহাকালের অমোঘ নিয়ম। তো, কাল থেকেই পৃথ্বীবাসি আমরা সকলেই লিখবো দৈনন্দিন সকল ক্ষেত্রে নবসাল যুক্ত দিনপঞ্জিকা।

প্রার্থনা, সে যেন নির্মল হয়। সে যেন হানাহানিমুক্ত সমস্ত দুর্যোগের ঘনঘটামুক্ত অবাধ পথ হয়। যেখানে আগামী নিশ্চিন্তে হাত ধরতে পায় নমস্য অগ্রজের। যেখানে দলমতধর্ম নির্বিশেষে আপামর জনগোষ্ঠীর জন্য খোলা থাকে নির্ভরযোগ্য ঠাঁই। থাকে নিজস্ব অধিকার প্রয়োগের অগ্রাধিকার আর নিজস্ব স্বপ্নডানা।

এইটুকু আশাদীপ জ্বেলেই স্বাগত জানাই ইংরেজী ২০১২ কে
" স্বাগতম ২০১২" !!

নুরুন্নাহারশিরীন
৩১ডিসেম্বর ২০১১ ইং