২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের ভিতরে ভারতীয় করিডোর

জামাইল বশীর (জেবি)

Published : 24 Dec 2011, 05:26 PM

Updated : 03 Oct 2022, 05:03 PM

http://www.youtube.com/watch?v=nXHshuHqiSk

আশুগঞ্জ নৌ-বন্দর এবং আখাউড়া স্থল বন্দরের অবকাঠামোগত কোন উন্নয়ন না করেই শুরম্ন হয়ে গেছে ট্রানজিটের আওতায় ভারতীয় পণ্য উঠানামার কাজ। কিন্তু স্থানীয় ব্যবসায়ী এবং শ্রমিকরা এর প্রতিবাদ করে বলছেন, এতে দেশের ব্যবসা বাণিজ্যেই নেতিবাচক প্রভাব পড়ছে, আশঙ্কা দেখা দিয়েছে দুর্ঘটনা বেড়ে যাওয়ার।

পাঁচ বছর আগে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জকে নৌ-বন্দর ঘোষণা করা হলেও এখনও কোন উন্নয়ন হয়নি এই বন্দরের। আর এই অবস্থার মধ্য দিয়েই ট্রানজিটের আওতায় আশুগঞ্জ নৌ-বন্দরে উঠা-নামা করছে ভারতীয় পণ্য।

সার, সিমেন্ট এবং ধানের কারবার নিয়েই দিনরাত ব্যস্ত এই বন্দর। কিন্তু ট্রানজিটের মালামাল উঠানামা করায় কমে এসেছে দেশীয় বাণিজ্য।আয় রোজগার কমে যাওয়ার সাথে সাথে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্রমিকরা।

এদিকে আখাউড়া স্থলবন্দরের উন্নয়ন না করে ভারতকে ট্রানজিট দেয়ায় নিজ দেশের ব্যবসা-বাণিজ্যই ক্ষতিগ্রসত্দ হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। ভারতীয় পণ্যবাহী বিশাল ট্রেইলারের কারণে ক্ষতিগ্রসত্দ হচ্ছে দেশের রপ্তানী বাণিজ্য। সৃষ্টি হচ্ছে ট্রাকের দীর্ঘ জট।