আসুন গুগল মামার কাছে একটা আবেদন জানাই
আমরা যারা ইন্টারনেট সার্ফ করে বেড়াই তারা সবাই জানি যে গুগল.কমে নানা সময়ে বিশেষ দিনগুলোতে গুগলের লোগো নানা সাজে সজ্জিত করে থাকে ।
আর আগামী কাল আমাদের মহান বিজয় দিবস।
তাই আসুন আমাদের বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর উপলক্ষে গুগলের কাছে আমরা একটি মেইল করি । যেন গুগল ১৬ই ডিসেম্বরে স্পেশাল গুগল লোগো [যাকে বলে Google Doodle] প্রদর্শন করে ।
নিচের ছোট্র মেইলটি গুগল এর কাছে পাঠিয়ে দিন অথবা নিজের মতো কাস্টমাইজ করে দু চারটা লাইন যোগ করে দিতে পারেন ।
To
Google Doodle Team
Subject: Request Google Doodle for 16 December – Victory Day of Bangladesh
Dear Sir / Madam,
Please give a Doodle for 16 December – Victory Day of Bangladesh.
Thanks
Your Name
এবার মেইলটাকে পাঠিয়ে দিন proposals@google.com এই ঠিকানায় ।
দেখা যাক কি হয়
গুগলের এই লগোটা আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু পোস্টে ছবি দিতে পারি নাই । যারা দেখতে চাল এই লিংকে গিয়ে দেখতে পারেন । http://goo.gl/9UrbL
যারা কনফিউসড তারা http://www.google.com/logos/ এখানে দেখতে পারেন । দেখুন অন্যদের জাতীয় দিবস বা গুরুত্বপূর্ন দিবস সমূহ কিভাবে স্বরন করেছে আমাদের গুগল মামা ।
সবাইকে মেইল করার আশা করার জন্য ধন্যবাদ ।
হ্যা আগে মেইল্টা করে এসে মন্তব্য লিখবেন প্লীজ ।আর মডারেটদেরো এই বিষয়ে সাহায্য আশা করা যেতে পারে ।
