২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারুন কি যে দারুন!!!

জনিকা

Published : 22 Nov 2011, 08:22 AM

Updated : 03 Oct 2022, 05:01 PM

সংবাদপত্রগুলোর সংবাদ পাঠ করা আজকাল বিরক্তির পর্যায়ে চলে গিয়েছে। এমন একটা সময় ছিল, ঘুম থেকে উঠে "ইয়োগা" করা শেষে স্ট্রং ব্লাক কফির মগ নিয়ে সংবাদপত্রটি হাতে না পেলে মনে হতো দিনটা কি শুরু করলাম!! আজকাল তা হয় না। বরং সংবাদপত্রটি দেখলেই বিতৃঞ্চায় মন কুকড়ে উঠে। আর আজ দেখে তো হাসব না কাঁদব বুঝলাম না। বলে না "পায়ের রক্ত মাথায় উঠে" কিংবা "রক্ত গরম হয়", কিছুটা সেরকমই অনুভূত হলো।

শিরোনাম হচ্ছে "মন্ত্রণালয়গুলোর ফোন বিল বকেয়া ৫০ কোটি টাকা"। বাহ্!!

বিটিসিএল এতো বড় অংকের বকেয়া বিল আদায় করার কথা কল্পনাও না করে, মুখ বন্ধ করে, বুকে পাথর চেপে সহ্য করছে…কারণ এটা যে বহুত জরুরী… মোস্ট ইমপরটেন্ট জায়গা।মন্ত্রণালয় বলে কথা!! যেখানে আমাদের বিশিষ্ঠ মন্ত্রীপরিষদ তাদের "চামচ" রা বহুত প্রয়োজনীয় কাজ কারবারে ব্যস্ত থাকেন। বিল দেবার কথা মনেই থাকেনা।
আর বিল দেবেই বা কেন???

আমরাই তাদের পায়ে ধরে এই যোগ্য স্থানে বসিয়েছি আমাদের উদ্ধার করবার জন্য। তারা আমাদের উদ্ধারই করবেন না এই ফালতু বিল দেবার কথা চিন্তা করবেন??? আমাদের মত সুসভ্য, শিক্ষিত নাগরিকরা যদি এটা না বোঝেন তবে নিমকহারামদের দলে নাম লেখানোর মত কাজ হবে।ছি: ছি: অতএব, এটা নিয়ে ভুলেও কেউ কোন কথা বলবেন না।

এই ৫০ কোটি বকেয়া বিল আমরাই পরিশোধ করব, ইনশাল্লাহ। বিটিসিএল যেমন মহান ত্যাগ স্বীকার করছে….তাদেরকে সহায়তা না করলে ইজ্জত থাকেনা। আমরা সাধারণরা এই পদক্ষেপ না নিলে অসাধারণরা টিকে থাকতে পারবেনা যে!!!