২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে তিন মাদকসেবীর কবলে এক সাংবাদিক

হারুন-অর-রশিদ

Published : 20 Oct 2011, 12:36 AM

Updated : 03 Oct 2022, 05:02 PM

আজ রাত সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে গাঁজা সেবন করে দৈনিক ভোরের ডাক পত্রিকার জাবি প্রতিনিধি মুতাসিম বিল্লাহ নাসিরকে মারধর করার ঘটনা ঘটেছে। একই হলের আবাসিক ছাত্র মেহেদী হাসানের (অর্থনীতি বিভাগ, ৩৭ তম ব্যাচ) সাথে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মেহেদীর বন্ধু রাফসান বিন জামান মীম (পরিসংখ্যান বিভাগ, ৩৭ তম ব্যাচ), নুরুল মুসাব্বির মনির(সরকার ও রাজনীতি বিভাগ, ৩৭তম ব্যাচ) নাসিরকে ৩২৮ নং রুমে ডেকে নিয়ে মারধর করে। এসময় সেখানে গাঁজা সেবনের প্রস্তুতি চলছিল বলে হলের একাধিক শিক্ষার্থী নিশ্চিত করে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো: আরজু মিয়া বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এ ঘটনার প্রতিবাদ করে দোষী শিক্ষার্থীদের বিচার দাবী করে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরারব স্মারকলিপি প্রদান করবে।