২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে যাওয়ার পরিবেশ(?) নাই!

মোঃ হাসেম

Published : 10 Oct 2011, 10:23 PM

Updated : 03 Oct 2022, 05:00 PM

যখন যারাই বিরোধী দলে থেকেছেন, তখন তারাই সংসদে যাওয়া থেকে বিরত থেকেছেন। অভিযোগ একই। সংসদে যাওয়ার পরিবেশ নাই। কিন্ত সংসদীয় সকল সুযোগ সুবিধা নেয়ার এবং ভোগ করার পরিবেশটার একটুও বিঘ্ন কোন দিন ঘটে নাই। সংসদে যাওয়ার পরিবেশ? সেটা কি জিনিস? কত ডিগ্রী তাপমাত্রা? কত পি এস আই চাপ? কত মাত্রার আদ্রতা?

সংসদটা কিন্ত সরকারি দলের একার কোন সম্পত্তি নয়।সরকারি-বিরোধী সবার। জনগনের ভোটে নির্বাচিত সকলের নিজ দায়িত্বেই সংসদে নিয়মিত যাওয়া অবশ্যকরণীয়। কে কি বললো-কি বললোনা, কে ডাকলো কি ডাকলোনা, বা কিভাবে ডাকলো-ভালো করে না খারাপ করে, এসব খোড়া অজুহাত। এমন অজুহাত আর আমরা শুনতে চাইনা।