২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করা!!!!

কবীর

Published : 15 Aug 2011, 02:07 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

মোজাফ্ফর আহমদ বলেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে। এসব মৃত্যুর দায় তো কাউকে না কাউকে নিতে হবে। দেশের তিন মন্ত্রীর দিকেই এর দায় যায়। কাজেই তাঁদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।
সুলতানা কামাল নৌপরিবহন ও যোগাযোগমন্ত্রীর কড়া সমালোচনা করে বলেন, 'স্কয়ার হাসপাতালে সাংবাদিকেরা যখন নৌপরিবহনমন্ত্রীকে জিজ্ঞেস করলেন, পুলিশ তো বলছে চালকের কারণেই এসব দুর্ঘটনা ঘটছে। তখন মন্ত্রী বললেন, "পুলিশ বললেই হবে নাকি!" তাহলে কে বললে হবে? তাঁরা (মন্ত্রীরা) তাহলে বলুক, কেন দুর্ঘটনা ঘটছে? মন্ত্রীর এই উক্তি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে মনে হয়েছে।'

বিশিষ্ট জন ও সাধারন মানুষের যে প্রতিক্রিয়া, তাতে এর সংগে যুক্ত মন্ত্রীরা কি ভাবে তাদের পদে থাকছেন ? কে এই ডিসিশন নেবে ? তারা কি সত্যি এই পদের জন্য যোগ্যতা রাখে ? আমাদের দেশে এখন ও সেই কৃষ্টি চালু নাই, যে নিজ থেকে পদত্যাগ করার। নিজ থেকে পদত্যাগ করার জন্য মনমানসিকতা, জ্ঞ্যান, ব্যক্তিত্ব, শিক্ষার প্রয়োজন। আজকে যদি যোগাযোগ মন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয়, উনার উত্তর হবে – আমি কি ড্রাইভার, আমি কি গাড়ী চালিয়ে এক্সিডেন্ট করেছি, যেমন বলেছিলেন জিয়াউর রহমান সাহেবের সময়ের এক রেল মন্ত্রী !!!! হায়রে অভাগা দেশ !!!