২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজ ব্লগের কনসেপ্ট এবং ইন্টারফেস ভালো লেগেছে

আয়েশা মেহজান

Published : 02 Jan 2011, 09:00 PM

Updated : 03 Oct 2022, 05:01 PM

আন্দাজ করা যায় সিটিজেন জার্নালিমকে সামনে রেখে এ সাইটটি বানানো হয়েছে। আমার অনেক ভালো লেগেছে। এটার দরকার ছিলো। ইতোমধ্যে আমরা জেনে গেছি উইকিলিকস এর নাম। যারা জার্নালিজমের সংজ্ঞাই পাল্টে দিচ্ছে। আশ্চর্য তাদের গতি। সে হিসেবে আমাদের সংবাদমাধ্যমগুলো এখনো লেজুড়বৃত্তি নিয়েই ব্যস্ত আছে। এজন্যই প্রয়োজন সিটিজেন জার্নালিজম। যেখানে তরুনরা উন্মুক্ত সাংবাদিকতায় নিজেদের জড়াবে এবং যোগ্যতার অনুশীলন করবে। আমি মনে করি বিডিনিউজ ব্লগ একটি ভালো প্লাটফর্ম হতে পারে।

ব্লগের স্টিকি পোস্টের সিস্টেম, ফটো ব্লগ, ভিডিও ব্লগ এবং অডিও ব্লগ অনেক ভালো লেগেছে। অন্য কমিউনিটি ব্লগ সাইট থেকে লেখা আনার বিষয়টিও সুন্দর। এখন যে পোস্টটি স্টিকি আছে, পড়তে অনেক ভালো লেগেছে। অন্য একটি ব্লগ সাইটের একটি পোস্টকে গুছিয়ে মূল ইনফলমেশনগুলো এখানে দেয়া আছে।

তবে সাইটের গতি আরো বাড়ানো দরকার। আশাকরি এসব বিষয় কর্তৃপক্ষ ভাবছেন।