২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নিষিদ্ধ দল: গোলাম আযম

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 25 May 2011, 08:21 PM

Updated : 03 Oct 2022, 05:02 PM

করাচী, ২২শে জুন ১৯৭১

করাচীর এক হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গোলাম আযম বলেন,

পাকিস্তানের আদর্শ গোটা জাতির জন্য পথ নির্দেশক। …

গোলাম আযম বলেন,

নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় দফা কর্মসূচীর উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়া।

যে সব দল খোলাখুলিভাবে বিচ্ছিন্নতার আন্দোলন শুরু করেছিল এবং স্বাধীন বাংলা গঠনের জন্য জনগণকে উত্তেজিত করেছিল, সে সব দলকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

গোলাম আযম বলেন,

কায়েদে আজম পাকিস্তানের মহান নেতা ছিলেন।

গোলাম আযম বলেন,

পূর্ব পাকিস্তানে পূর্ণ স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত ক্ষমতা হস্তান্তর করা যাবে না …

গোলাম আযম পিণ্ডিতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎকালে তাকে পূর্ব পাকিস্তানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

Image
June4_EG2