২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পহেলা বৈশাখের সাথে বিদঘুটে মুখোশ ও পশুপাখির প্রতিমার কী সম্পর্ক?

পুস্পিতা

Published : 14 Apr 2011, 05:45 PM

Updated : 03 Oct 2022, 05:03 PM


পহেলা বৈশাখের সাথে বিদঘুটে মুখোশ ও পশুপাখির প্রতিমার কী সম্পর্ক?
নতুন বাংলা বর্ষ ১৪১৮ শুরু হয়েছে আজ থেকে। নতুন বছরকে স্বাগত জানিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে আজ। এর মাধ্যমে নতুন বাংলা বর্ষকে বরণ করে নেয়া হচ্ছে। সে ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে থেকে বের করা হয়েছিল বিভিন্ন মুখোশ ও পশুপাখির প্রতিমা সহকারে মিছিল। এখন প্রশ্ন এসব বিদঘুটে মুখোশ ও পশুপাখির প্রতিমার সাথে পহেলা বৈশাখের কি সম্পর্ক? এসবের নতুন বর্ষবরণের যোগসূত্র কি? বাংলাদেশের আপামর জনতার নতুন বাংলা বছর শুরুর সাথে এসবের মিল কোথায়? এসব যারা পরে তারা কি নতুন বছরে ওই সব বিদঘুটে চেহারার মতো হতে চাচ্ছে? তারা কি নতুন বছরে পশুর চরিত্র নিজেদের মধ্যে আনতে চাচ্ছে? এ সংস্কৃতি কোত্থেকে আসল? কারা আনল?