২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের প্রিয় ড. মালেক মনোয়ার স্যার আর নেই !!!

সপ্তর্ষি

Published : 17 Mar 2011, 10:25 PM

Updated : 24 Jun 2022, 12:46 AM

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত তত্ত্ব বিভাগের শিক্ষক ড. আব্দুল মালেক মনোয়ার আর আমাদের মাঝে নেই। গতকাল রাতে ঢাকাতে বিশ্ববিদ্যালয় রেস্ট হাউজে অবস্থানরত অবস্থায় তিনি পরলোক গমন করেন। তিনি সম্প্রতি দেশের বাইরে থেকে ডক্টরেট করে এসে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে যোগদান করেন এবং পরে গণিত তত্ত্ব বিভাগে যোগদান করেন। মানুষের জীবন মৃত্যু স্বাভাবিক ঘটনা কিন্তু এভাবে অসময়ে একজন মানুষের চলে যাওয়া সত্যি কষ্টদায়ক। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল। তিনি সবেমাত্র তার জ্ঞানের ভান্ডার খুলতে শুরু করেছিলেন কিন্তু মৃত্যু তাকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আপনারা সকলে স্যারের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে বেহেস্ত দান করেন।