২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

মোত্তালিব দরবারী

Published : 05 Jun 2012, 12:36 AM

Updated : 24 Jun 2022, 12:11 AM

গত ১৭ মে শেরপুরের দিকে গিয়েছিলাম মটর সাইকেলে। আসার সময় দেখলাম রাস্তার পাশে ধানী জমিতে একাধিক নতুন ইটভাটা হচ্ছে। এলাকাটা আমাদের সফল কৃষি মন্ত্রীর। রাস্তা দিয়ে যাওয়ার সময় নজরে আসার কথা। ইতিপূর্বে দেখে না থাকলে এখন একটু দেখবেন কী?

Image
ময়মনসিংহ শেরপুর সড়কের পার্শে নকলা পৌরসভার ভিতরে কৃষি জমিতে তৈরি হচ্ছে ইটভাটা।
Image
ময়মনসিংহ শেরপুর সড়কের পার্শে নকলা -ফুলপুর উপজেলার সীমানায় কৃষি জমিতে তৈরি হচ্ছে ইটভাটা।
Image
ময়মনসিংহ শেরপুর সড়কের পার্শে ফুলপুরের ৩/৪ কিলোমিটার আগে কৃষি জমিতে তৈরি হচ্ছে ইটভাটা।

ময়মনসিংহ থেকে শুরু করে নকলা পর্যন্ত কৃষি জমিতে এরকম অনেক ইটভাটা আছে। যে রাস্তায় আমাদের কৃষিমন্ত্রী মাঝে মধ্যেই যাতায়াত করেন। এখানে শুধু নতুন তৈরি হতে যাওয়া ইটভাটা গুলোর মধ্যে ৩টির ছবি দিলাম।