২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সখীপুরে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন, বিএনপির দুই পক্ষের পৃথক কর্মসূচি

হারুন আল মাহমুদ

Published : 01 Jun 2012, 02:53 PM

Updated : 24 Jun 2022, 12:11 AM

টাঙ্গাইলের সখীপুরে বিএনপির দুটি পক্ষ পৃথকভাবে জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন করেছে।গতকাল বুধবার খালেদা জিয়ার উপদেষ্টা আহমেদ আযম খানের নেতৃত্বে উপজেলা বিএনপি সখীপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মৃত্যু বার্ষিকী পালিত হয়। এতে বক্তব্য রাখেন নাসির উদ্দিন,মীর আবুল হাশেম , হাজী আবদুল গণি,তোফাজ্জল হোসেন প্রমূখ। অপরদিকে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবীবের নেতৃত্বে ও তাঁর সভাপতিত্বে অপর পক্ষ সখীপুর ডাক বাংলো চত্বরে মৃত্যু বার্ষিকী পালন করে। এখানে বক্তব্য রাখেন, শরীফ পাপ্পু,অধ্যাপক আবদুল গফুর,অধ্যাপক হামিদ আজাদ, কাদের মতুর্জা প্রমূখ। মাত্র ২০০ গজ ব্যবধানে দুটি অনুষ্ঠান হওয়ায় মাইকের শব্দে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়ে এবং আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।