২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিনিউজে হামলাকারীরা ‘যুবলীগকর্মী’ ও আমার ভাবনা

সাহাদাত উদরাজী

Published : 29 May 2012, 09:37 PM

Updated : 24 Jun 2022, 12:11 AM

কিছুক্ষণ আগে এমন একটা নিউজ দেখলাম বিডি নিউজে! আমি হাসতেই আছি। আমার হাসি থামছে না…।। কথা হচ্ছে এটা বুঝতে এতক্ষণ সময় লাগল! বিডি নিউজে হামলার ঘটনা গতকাল রাতে আমি টিভি চ্যানেল গুলোতে দেখেছিলাম। এমন সাধারণ ঘটনায় এমন কান্ড ঘটাতে পারে কারা? এমন তুচ্ছ ঘটনায় এত রক্ত ঝরিয়ে ফেলা কাদের পক্ষে সম্ভব? মেঝেতে এত রক্ত দেখে আমার বার বার মনে হচ্ছিল, এই পাষান্ডরা কারা হতে পারে? কারা এমন তুচ্ছ ঘটনায় এমন কঠিন কাজ করে ফেলতে পারে…।

গত রাতে টিভির এই নিউজ সকল দেখে আমি যখন মন মরা হয়ে বসেছিলাম, আমার স্ত্রী আমাকে বললেন ক্ষমতার জোর না থাকলে এমন সাধারণ বিষয়ে এত রক্ত কেড়ে নেয়া সহজ না! আমিও ভাবছিলাম, বলার কিছু ছিল না! ক্ষমতাসীনদের ছায়া না পেলে কি করে এত সাহস দেখায়!

আশা করি এই ঘটনাও সাগর রুনি কিংবা কোন গুমের মত ঘটনা হয়ে যাবে। যার বিচার কোনদিন হবে না! আমার ধারনা আশা করি সঠিকই হবে!