২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেন এই হামলা? কেন এই বর্বরতা?

আতাস্বপন

Published : 29 May 2012, 01:34 PM

Updated : 24 Jun 2022, 12:11 AM

আল্লাহ তুমি এর বিচার কর। কি দোষ করেছি আমরা সাংবাদিকরা। সঠিক সময় উপযোগী কথা বলাটা কি পাপ? সাগর-রুনি কে খুন করে যে নিষ্ঠুরতার শুরু হয়েছে তারই ধারাবাহিকতা যেন চলছে। মনে হয় আমরা কোন হায়নার জঙ্গলে বাস করছি। মনে হয় বাস করছি আদিম কোন যুগে। মনে হয় বাস করছি মগের মুল্লুকে। যেখানে জোড় যার মুল্লুক তার। কেন এই অবস্থা আজ।

দেশে আজ জনগনের সরকার। মুক্তিযুদ্ধের সরকার। মানবতার পক্ষের সরকার। আমরা মানবতা বিরোধীদের বিচার করছি। এ সময়ে একটু মানবিক দৃষ্টি আশা করাটা কি দোষের হবে। কিন্তু কিসের মানবিকতা বরং চলছে মানবাধিকার লঙ্ঘন।

কিন্তু কেন? কেন? কেন এই হামলা, গুম , খুন ? কেন এই বর্বরতা?