২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলসেতুর নিচ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

চাঁপাইবার্তা

Published : 29 May 2012, 11:54 AM

Updated : 28 Apr 2022, 02:24 AM

আব্দুর রব নাহিদ,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আখিলা গ্রামের রেলসেতুর নিচ থেকে আজ মঙ্গলবার সকালে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। নাচোল থানার ওসি ফিরোজ আহমেদ জানান, সকালে স্থানীয় লোকজন রেলসেতুর নিচে লাশ পড়ে থাকতে দেখে নাচোল থানায় খবর দেয়। নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশে অবহিত করে এবং পরে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। ওই বৃদ্ধের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে অথবা সেতুর ওপর অবস্থানের সময় ট্রেনের ধাক্কায় নিচে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১১টা) নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে।