২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সিন্ডিকেট নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক নীল দলের ভরাডুবি

ইল্লত

Published : 22 May 2012, 09:32 AM

Updated : 24 Jun 2022, 12:12 AM

এক সময়ের প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সমর্থক নীল দলের প্রার্থীদের ভরাডুবি হয়েছে। সিন্ডিকেটের পাঁচটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত নির্বাচনে সবকটিতে বিজয়ী হয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল। এটাই সহজ ভাবে প্রমাণ করে বর্তমান শাসক দলের জনপ্রিয়তা কতটুকু। দেশের সচেতন মহল বলতে এক বাক্যে যা বোঝাই তার কেন্দ্র স্থল এই ঢাকা বিশ্ববিদ্যালয়। অতীতের সকল জাতীয় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এর সূত্রপাত এখান থেকেই। সুতরাং বর্তমান সরকার এর এখনি উপযুক্ত সময় জনগণের দেয়া প্রতিশ্রুতির সাথে নিজেদের কৃত কর্মের তুলনা করে সঠিক পথে ফিরে আসা।