২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাম্বা লিমিটেড এর খুঁটির উপর বিদ্যুতের তার এবং…

ইল্লত

Published : 17 May 2012, 12:27 PM

Updated : 24 Jun 2022, 12:12 AM

খাম্বা লিমিটেড, কুইক রেণ্টাল প্লান্ট এবং নতুন বিদ্যুত্‍ লাইন এ যেন ধারাবাহিক একটা ঘটনার পরম্পরা। বিগত সরকার এর আমলে তারেক রহমান আর আল মামুন খানের খাম্বা লিমিটেড এর নামে লুটপাটের অনেক কেচ্ছা কাহিনী সবার -ই জানা। খাম্বা লিমিটেড যে খুঁটি বসিয়ে গিয়েছে বর্তমান সরকার যেন সেই খুঁটির মাথায় তার বসিয়ে বিদ্যুত্‍ সরবরাহ করতে একই ধারাবাহিকতাই প্রথমে কুইক রেন্টাল প্লান্টের মাধ্যমে হাজার হাজার মেগা ইউনিট বিদ্যুত্‍ উত্পাদন করে এখন সেই বিদ্যুতকে প্রান্তিক গ্রাহকের দোর গোরাই পৌঁছে দেবার জন্য হাজার হাজার কিলোমিটার বিদ্যুত্‍ লাইন স্থাপনের জন্য নিরলস ভাবে কাজ করে যাছেন, যদিও এখনো ঢাকা শহরে (মন্ত্রী, আমলা) পড়া বাদে ১২ ঘণ্টা আর গ্রামে দিনে ২/৩ ঘন্টার বেশি বিদ্যুতের প্রয়োজন আছে বলে আমাদের বিজ্ঞ কর্ণধারেরা মনে করেন না । আমার মনে হয়, যদিও সবাই জানি যে বিএনপি আর আ,লীগ দুই মেরুর দুই দল কিন্তু এই একটা জায়গাতে তারা দোসর, সেটা ইতোমধ্যেই দিনের আলোর মত পরিষ্কার।