২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব পরিচয়ে গাজীপুরে এক ব্যবসায়ীর টাকা ছিনতাই

মো: ফকরুল ইসলাম

Published : 17 May 2012, 12:52 AM

Updated : 24 Jun 2022, 12:12 AM

গাজীপুর চৌরাস্তা সংলগ্ন ইটা হাটা এলাকার হারিজ মিজি (৪৫) নামে এক ব্যবসায়ীর গত ১৬/০৫/২০১২ইং তাং সকালে ব্র্যাক ব্যাংক ও প্রাইম ব্যাংক চান্দনা চৌরাস্তা শাখা হইতে ৭,৩৮০০০/-(সাত লক্ষ আটত্রিশ হাজার) টাকা তুলে রিক্সায় বাড়ী যাওয়ার পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কাশেম টেক্সটাইল মিলের সামনে একটি মাইক্রোবাস রিক্সাটির গতিরোধ করে নিজেদেরকে র‌্যাব পরিচয় দিয়ে ব্যাবসায়ীকে হাতকরা পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। পরে তাকে মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে সদরের মীরের বাজারে মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায়। হারিজ মিজি স্থানীয় ইটা হাটা গ্রামের হাজী ইদ্রিস আলী মিজির ছেলে। জয়দেবপুর থানার এস.আই আশরাফ জানান এ ব্যপারে এখনও থানায় কোন মামলা হয় নাই।