২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ ও আমেরিকার দাদাগিরি

মাহবুবুল আলম

Published : 15 May 2012, 10:31 AM

Updated : 24 Jun 2022, 12:13 AM

পশ্চিমাদের কাছে বাংলাদেশ ভাল একটি দাদাগিরি দেখানোর দেশ । তা না হলে কেন ওরা বারবার উপদেশ খয়রাত করতে আসবে? গণতন্ত্রের লেবাস পরে ওরা দেশে দেশে নিজেদের আগ্রাসনের থাবা বিস্তার করে চলেছে । ইরাক মিশর তিউনিশিয়া লিবিয়ার পর ইরানের দিকে থাবা বিস্তার করেছে আর এখন আমাদের দেশের রাজনৈতিক সংঘাতের সুযোগ নিয়ে দাদাগিরি দেখাতে এসেছে। কে জানে এই সংঘাত সৃষ্টির হোতা এরাই কি না? তবে ওরা যে বিভিন্ন দেশে সংঘাত সৃষ্টি করিয়ে সেসব দেশে ঢুকার তালে থাকে তা সবাই আমরা কমবেশী জানি।