২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সার্বভৌমত্ব কতটা মজবুত?

কান্টি টুটুল

Published : 04 May 2012, 11:09 PM

Updated : 24 Jun 2022, 12:15 AM

আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব। একটি দুঃখজনক বিদ্রোহের ঘটনায় ৩ বছর আগে আমরা ৫৭ জন সেনা অফিসার কে হারিয়েছি,সেনাবাহিনীর সদস্যগণ তাদের সহকর্মী সেনা অফিসারদের জীবন রক্ষার্থে প্রাণপন চেষ্টা করবেন এটাই স্বাভাবিক,কিন্তু অধিকতর প্রাণনাশের আশংকা সহ বিভিন্ন যুক্তিতে তাদের সেনা অভিযান থেকে বিরত রাখা হয়।

এখানেই মনে প্রশ্ন জাগে, কোনরকম যুদ্ধকালীন অবস্থা ছাড়াই আমাদের সেনাবাহিনী তাদের অধীনস্ত তত্কালীন বিডিআর ভাইদের হাত থেকে যদি ৫৭ জন সেনা অফিসার এর জীবন রক্ষা করতে না পারেন তবে পার্শ্ববর্তী দেশ বা অন্য কোন শক্তি দ্বারা আমাদের সীমান্ত,আমাদের সার্বভৌমত্ব আক্রান্ত হলে এই সেনাবাহিনী কতটা সক্রিয় ভূমিকা রাখতে পারবেন দেশের হয়ে,আজকে দেশের সার্বভৌমত্ব কতটা মজবুত?