২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো থাকুন মিম রাসেল। আজ আপনার জন্মদিন! জানেন??

আবু সুফিয়ান_অনুসন্ধানী প্রতিবেদক

Published : 03 May 2012, 11:42 AM

Updated : 24 Jun 2022, 12:15 AM

ভালো থাকুন মিম রাসেল। আজ আপনার জন্মদিন! জানেন??

মিম রাসেলের সাথে পরিচয় ২০০৭ সালে। বাংলাভিশনের জ্যেষ্ঠ ভিডিও এডিটর ছিলেন। বিডিনিউজ২৪.কম থেকে টেলিভিশনে যোগ দিয়ে খেই হারিয়ে ফেলেছিলাম। সহযোগিতা পেয়েছিলাম মিম রাসেলের। সব সময় ছিলেন হাসিখুশি। রাগ করে কথা বলতেন না আমাদের সাথে। টানা প্রায় ৪ বছর কাজ করেছি। শিখেছি অনেক কিছু তার কাছ থেকে। তারপর আমি চলে গেলাম এটিএন নিউজ এ। মাঝে মাঝে দেখা হতো। টেলিফোনে কথা হতো। চ্যাট হতো ফেইসবুক এ। তারপর হঠাৎই আমাদের ছেড়ে চলে গেলেন তিনি। আর ফিরবেন না।

আজ মিম রাসেলের জন্মদিন। ফেইসবুক এ এখনো সচল তিনি(https://www.facebook.com/jompesh?ref=ts)। জন্মদিনে শুভেচ্ছা পাঠাতে ভুলেননি তার বন্ধু আর সহকর্মীরা।

মাহফুজুর রহমান লিখেছেন, "রাসেল ভাই, শুভ জন্মদিন।।। মনে পড়ে আপনাকে।।।ভালো থাকবেন।।।।"

সাথিয়া খান বলছেন, " তুমি নেই, কিন্তু যেখানেই থাকো, শুভ জন্মদিন।"

মিমকে ভুলেননি হাসান মিঠু, রোকসানা ইভা, রিয়াজ মাহমুদ রনি, আসিফ আখতারুজ্জামান।

শুভ জন্মদিন মিম। যেখানেই থাকুন। ভালো থাকুন।