২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলা ভাষা জয় করল বেস্ট অব দ্য ব্লগ

শাহরিয়ান আহমেদ

Published : 02 May 2012, 09:40 PM

Updated : 24 Jun 2022, 12:15 AM

জার্মানির আন্তর্জাতিক প্রচার মাধ্যম ডয়চে ভেলের বেস্ট অব দ্য ব্লগস প্রতিযোগিতায় 'জুরি অ্যাওয়ার্ড' জিতে আবু সুফিয়ান শুধু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেই গর্বিত করেনি গর্বিত হয়েছি আমরা। বাংলা ভাষা ও বাংলাদেশের জন্য ও এটা সম্মানের। আবু সুফিয়ান ভাইকে ধন্যবাদ বা সাধুবাদ কী বলে দেব ভাষা খুজে পাচ্ছিনা। এটা আমাদের জন্যও প্রেরণ।

আমার প্রথম ব্লগ লেখা শুরু হয়েছে bdnews24.com এর পাতায়। এখনো যা লিখি এখানেই লিখি। ভালোবাসা জন্মে গেছে, bdnews24.com যে সম্মান পেল তা আমাদেরও সম্মান। আমরা গর্বিত এই পরিবারের সদস্য হতে পেরে। আমি নিজে ও সকল ব্লগারদের পক্ষ থেকে আবু সুফিয়ান বই ও প্রিয় bdnews24.com কে অভিনন্দন জানাই।

খুব ইচ্ছা করছে আমরা সবাই একসাথে মিলিত হই। সেই মিলনটা হবে bdnews24.com এর। যেখানে সবাই মিলে উদযাপন করব এই মহান আনন্দ। আবৃতি হবে কবিতা, পাঠ হবে ব্লগ। আমরা খুলবো বাংলাদেশের পরিবর্তনের নতুন দরজা, দক্ষিণের সেই দরজাটা দিয়ে নতুন বাতাস বইবে। পবিত্র সেই বাতাস ধুয়ে মুছে দেবে অন্যায়, অত্যাচার, অপ রাজনীতির কাল বিড়াল।

আমরা bdnews24.com ব্লগার, বেস্ট অব দ্য ব্লগ জিতেছি এবার বাংলাদেশ জয় করব।