২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাননীয় প্রতিমন্ত্রী, আপনি কিভাবে শিওর হলেন যে, ইলিয়াছ আলী খুন হয়েছেন?

রাসেল

Published : 01 May 2012, 03:39 PM

Updated : 24 Jun 2022, 12:15 AM

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, 'ইলিয়াসের বিধবা স্ত্রী জানেন, তাঁর স্বামীর প্রকৃত খুনি কে।' 'আপনার স্বামীর খুনি কে' তা প্রধানমন্ত্রীকে খুলে বলার জন্য ইলিয়াস আলীর স্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। আজ সোমবার সকালে ওসমানী মিলনায়তনে মে দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি এ কথা বলেন। মন্নুজান বলেন, 'ইলিয়াসের বিধবা স্ত্রী যখন টেলিভিশনে কথা বলেন, তখন মনে হয় তিনি অনেক কথা জানেন, কিন্তু বলতে পারছেন না।' ইলিয়াসের স্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, 'আপনি জানেন, আপনার স্বামীর খুনি কে, কারা তাঁকে অপহরণ করেছিল। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, তিনি কোনো দিন এ কাজ করতে পারেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ডেকেছেন, তাঁর কাছে সব খুলে বলুন। আশা করি, আপনার স্বামীর খুনিরা ধরা পড়বে।'

আমরা জানি ইলিয়াছ আলী গুম হয়েছেন। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি কিভাবে শিওর হলেন যে, ইলিয়াছ আলী খুন হয়েছেন?