২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার রফিক ভারসাম্যহীন

মগজ - ধোলাই

Published : 27 Apr 2012, 11:15 PM

Updated : 24 Jun 2022, 12:16 AM

আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, বিভিন্ন শ্রেণীর মানুষের সম্মুখে প্রবীণ আইনজ্ঞ ব্যারিস্টার রফিক সাহেবকে ভারসাম্যহীন বলিলেন আমাদের আইন প্রতিমন্ত্রী, তুখোড় প্রতিবাদী নেতা, আওয়ামী লীগের ডান হাত, মহারানীর আস্থাভাজন, সুবিধাভোগী হাইব্রিড আওয়ামী লীগ- জনাব কামরুল ইসলাম।
(হাততালি হবে)

ইলিয়াসকে সরকার গুম করেছে এই কথা এখন আর রফিক সাহেবের একার মন্তব্য নয়, এই দেশের ৯৯.৯৯৯৯% মানুষের। এখন আমার প্রশ্ন – জনাব রফিক সাহেব যদি একথা বলার কারণে ভারসাম্যহীন হয়ে থাকেন । তাহলে এই দেশে ভারসাম্য আছে কার ? আমরা সবাই তো ভারসাম্যহীন মানে পাগল । আর ভারসাম্যহীন জাতির , মন্ত্রীর তো ভারসাম্য থাকার কথা না । চালাই যান মাননীয় প্রতিমন্ত্রী। আগামীতে দেখবো আপনার লাফালাফি তে আওয়ামী লীগের ভোটের বাক্সের ফুটো কি পরিমাণে বৃদ্ধি করে ।