২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বা্যতুল মোকাররমে মিটিং করছে যারা তারা আসলে সেই চেনা হিংস্র শ্বাপদ! ওদের এখুনি ঠেকান!

মওলা ই কুদ্রত

Published : 27 Apr 2012, 09:27 PM

Updated : 24 Jun 2022, 12:16 AM

আবার বা্যতুল মোকাররমে জুম্মা নামাজের পর আজ মিটিং ও মিছিল করেছে যারা, তাদের আসল পরিচয় তারা প্রথম আলো পত্রিকা বিরোধী নয়, তারা সেই চেনা হিংস্র শ্বাপদ, যারা থাবা গেড়ে বার বার অপেক্ষা করে তাদের তীক্ষন নখরে আবারও ছিঁড়ে খেতে বাংলাদেশের মুক্ত-মনা প্রগতির ধারাকে! সরকার, বিরোধী দল আর প্রশাসনের একটি উল্লেখযোগ্য অংশ তাদের যথাযোগ্য উত্তম মাধ্যম না দিয়ে তাদের সাথে ক্যামন যেন ভাদ্র বধুর মতো লাজুক আর আহ্লাদী আচরন করছে! ওরা আবার সেখান থেকে আওয়ামী সরকারকে "গালিগালাজ" করছে, প্রশাসন যেন কোন অজানা কারনে ওদের সাথে "দুষ্টু ছোটো ভাইয়ের ধৈর্য্যশীল বড় ভ্রাতার রোল প্লে করছে!

দেরি না করে পত্রপাঠ ওদের দুর্বিনীত অপরাধ অনুযায়ী পর্যাপ্ত ঠেঙ্গানি দেয়া হোক এই বেলা, তানা হলে একমুখে সরকার বিরোধী বুলি ও আরেক মুখে আবারো সেই "ব্যাঙ্গ চিত্রের" জিকির তুলেছে যখন, ওরা ওদের মিশন সফলে আরও দুরাচার বৃত্তি গ্রহন করবে দ্রুতই, আবার "মুরতাদ" বলে ঘোষিত হবো আমরা কেউ বা প্রথম আলো বা সমকালের সম্পাদক বা প্রগতিশীল আর কেউ! ওদের মিডিয়া স্পনসররা এখন নানা মিডিয়া হাউজ খুলে রেখেছে, তারা বোধগম্য কারনেই ওদের সমর্থন দেবে!

সরকারের কাছে দাবী, এই মুহূর্তেই ওদের ঠেকান, ওদের ওই কালান্তক হিংস্র নখর ও দন্ত কারো সর্বনাশ করার আগেই!