২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনির অর্ধ গলিত মরদেহ আজ পুরো বাংলাদেশটা!

মওলা ই কুদ্রত

Published : 26 Apr 2012, 05:56 PM

Updated : 24 Jun 2022, 12:16 AM

জাতি হিসেবে আমরা এখনো লজ্জিত হচ্ছিনা দেখে নিজেই আশ্চর্য হয়ে যাই! কবর থেকে তোলা সাগর-রুনির অর্ধ-গলিত মরদেহগুলো আসলে কার? ওদেরকে তাই কেমন যেন আমার নিজের লাশ বলে মনে হচ্ছে যখন থেকে ওদের দেহের অবস্থার বর্ণনা অন-লাইন মিডিয়াতে পড়লাম! হায় রাজনীতিবিদরা, আপনারা রাজনীতি নিয়েই থাকুন! আমি মৃত, আমি গলিত, আমি দুর্গন্ধ যুক্ত লাশ! আর আমার সাধের বাংলাদেশও বুঝি তাই!