২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হায়রে টাকা!

জামাল হোসেন সেলিম

Published : 24 Apr 2012, 11:57 PM

Updated : 24 Jun 2022, 12:16 AM

আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেবের একটি মন্তব্য আমাকে বেশ আহত করলো। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রসংগে তাঁর মন্তব্যটি ছিল, "অন্য দেশে আয় করে আমার দেশে পাঠাচ্ছে। এদের ওপর কোনো কর আরোপ করা হয় না। এতে টাকা কালো হচ্ছে।" চিন্তা করুন!

কালোটাকা উপার্জন করে ধান্দাবাজ দুর্নীতিবাজ লোকেরা। জীবনের এতগুলো বছর বিদেশের মাটিতে কাটিয়ে আজ নিজেকে কেমন যেন বোকা বোকা আর অসহায় লাগছে ! আমি কি তাহলে একজন ধান্দাবাজ, ক্রিমিন্যাল ?

কে দেবে আমার এ প্রশ্নের জবাব ?

জীবনের বিনিময়ে উপার্জিত আমার এ টাকা কালো হয় কি করে ? ? সাধারন কেহ বললেও না হয় কথা ছিল। অর্থমন্ত্রীর কথা বলে কথা ! হতভম্ব আমি !