২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার যেন শনি না আসে

Published : 24 Apr 2012, 11:16 PM

Updated : 24 Jun 2022, 12:16 AM

হে আল্লাহ, দয়া করে ইলিয়াস আলী সাহেবের সন্ধান দাও। কারন তুমি ছাড়া আর কোন উপায় নাই আমদের জনসাধারনের।বিরোধীরা বলে সরকার গুম করেছে,আর সরকার বলে দলের নির্দেশে ওনি লুকিয়ে আছেন। বিরোধিরা ওনাকে পাবার জন্য ৩ দিন হরতাল পালন করেছেন,এখন শান্ত হয়ে চিন্তা করছেন তাদের পরবর্তী কাজ কারবার নিয়ে- কিভাবে দেশের মানুষকে আরো অশান্তিতে রাখা যায়, কিভাবে নষ্ট করা যায় দেশের সম্পদ..আর আগুন লাগানোর পরিকল্পনা তো আছেই। জানিনা শনিবারের পরদিন রবিবারের সূর্যটা দেখতে পারব কিনা, কারন শনিবারের পর যে আবার আযাব শুরু হবে। কারন তারা কঠোর কর্মসূচীর চিন্তায় মগ্ন।আর তাদের থামাতে সরকারি দল কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ গ্রহন করবে, কিন্তু কাজের কাজ কি হবে তারাই জানে।

শনিবার যেন আমাদের জন্য শনি না নিয়ে আসে।বরং নিয়ে আসুক মঙ্গল।