২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এরেই কয় ডাবল ষ্ট্যান্ডার্ড

কান্টি টুটুল

Published : 17 Apr 2012, 04:53 PM

Updated : 24 Jun 2022, 12:16 AM

এখন তিনি কত মার্জিত,শোভন আচরন করেন,গম্ভীর হয়ে ভাবেন আর কষ্ট করে লাজুক হাসি দেন, বোঝাই যায় না কিছুদিন আগেও উনি অযথাই প্রতিপক্ষের কুৎসা রটনা করে বেড়িয়েছেন।

ঐ কয়দিন তো মনে হয় বুবু জানের নাওয়া খাওয়াই বন্ধ হয়ে গিয়েছিল,দিন রাত ২৪ ঘন্টা শুধু একটাই কথা ……..

৭১ এ আমরা যাদের হারিয়েছি তাদের কাছ থেকে উনি ঘুষ নিয়েছেন

তাহলে আজ কেন এই হঠাৎ চুপ মেরে যাওয়া?

কারণ প্রধানমন্ত্রী যখন নিজ সরকারের উপর নজর না রেখে পাকিস্তান সরকারের ক্রটি অনুসন্ধানে ব্যাস্ত ছিলেন তখন আজকের অভিযুক্ত সুরঞ্জিত বাবু আর তার দোসরেরা ব্যাস্ত ছিল এদেশের শত শত বেকার যুবকের কষ্টার্জিত লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ায় কাজে,যার পরিণতিতে রেলওয়ের চলমান সকল নিয়োগ প্রক্রিয়াই এখন থামিয়ে দিতে হয়েছে।

এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনার মুখ থেকে ঘুষ শব্দটি কেন আর বের হয় না?

স্বাধীনতার স্বপক্ষের শক্তির একমাত্র দাবীদার,মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক আজ কার আদর্শ বাস্তবায়নে ব্যস্ত???