আমি আত্মহত্যা করতে চাই
প্রতিদিনই ভাবি দেশে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন, হত্যা, গুম, সড়ক দুর্ঘটনা, আইনশৃঙ্খলা নিয়ে নিয়মিত লিখব। কিন্তু পত্রিকার পাতা খুললেই মাথায় আকাশ ভেঙ্গে পরে। একি!!! প্রতিদিন অন্তত ১০ টি করে খুন, অন্তত ১০ টি সড়ক দুর্ঘটনা, প্রতিদিন যৌতুকের দাবিতে গৃহবধূ খুন, প্রতিদিন একাধিক গুম, RAB'এর এনকাউন্টারে যুবকের প্রাণহানি, এখানে ওখানে অজ্ঞাত ব্যক্তির লাশ, সাংবাদিক নির্যাতন, বিএসএফ'এর হাতে বাংলাদেশী খুন, ঘরে বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই বাইরে বের হলে দূষণ, গাড়িগুলো যে যার মতো চলছে, যখন যা খুশি যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে, সরকার নামক যন্ত্রটির দিকে তাকালে দেখতে পাই সেখানে দুর্নীতি সীমা ছাড়িয়ে গেছে। সরকারের সবচেয়ে নিচু শ্রেণীর কর্মচারীটির ব্যাংক একাউন্টে কোটি টাকা। কোথাও কোন নিয়ম নেই। সব নিয়ম টাকায় কিনে নেওয়া হয়েছে। আইনের বিচার টাকায় বিক্রি হচ্ছে। কেউ খুন করুক আর ধর্ষণ করুক সরকারের সাথে কানেকশন থাকলেই হল। আইনশৃঙ্খলার জন্য যে বাহিনীগুলো রাখা হয়েছে তারা চুরি ডাকাতি করছে। যাদের সরকার জনগণকে সেবা দেওয়ার জন্য রেখেছে তারা শরীরের কলকব্জা কেটে নিয়ে ব্যবসা করছে। সরকারি চিকিৎসা সেবা কেন্দ্রে কোন ডাক্তার থাকেন না। আর কি বলব যেদিকে তাকাই শুধুই অন্ধকার দেখি। আমি আত্মহত্যা করতে চাই।
আরিফ হোসেন সাঈদ,
১৬ এপ্রিল, ১২
