২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফরকে না বলুন!!

হৃদয়ে বাংলাদেশ

Published : 16 Apr 2012, 08:16 PM

Updated : 24 Jun 2022, 12:17 AM

আমি শিরোনামেই সব বলে দিয়ে ক্রিকেটপ্রেমী অথবা ক্রিকেটপ্রেমী নন, আপনাদের সকলের কাছে আবেদন করছি, বিসিবি প্রেসিডেন্টের একক সি্দ্ধান্তে নেয়া বাংলাদেশের ক্রিকেটদলের আসন্ন পাকিস্তান সফরকে না বলুন। শ্রীলঙ্কা সফরের আগেও পাকিস্তান সরকার টপ নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলো, কিন্তু এ রকম কোন প্রতিশ্রুতি রক্ষা করার যোগ্যতা তাদের নেই, তাই প্রমানিত হয়েছিলো।

আমাদের সদ্য তরুন এবং প্রতিভাবান খেলোয়াড়দেরকে একটি পরিপূর্ণ দল হিসেবে গড়ে উঠার মুখে চাপ দিয়ে পাকিস্তান যাওয়ার জন্য প্রস্তুত হতে মৌখিক আদেশ জারী করা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়েরা চুক্তির বাধ্যবাধকতার জন্য মিডিয়াতে মতামত দিতে পারছেনা। তাদের অসহায়ত্বের কথা ভাবুন।

বাংলাদেশ ক্রিকেটদলের আসন্ন পাকিস্তান সফর কে না বলুন।

আপডেট: ১৬ই এপ্রিল। আইসিসি ভাইসপ্রেসিডেন্ট পদে নিয়োগ স্থগিত করে দিয়েছে। এখন লুটাস মিঞার আম এবং ছালা দুইই যাচ্ছে বলে মালুম হচ্ছে।