২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

আরিফ হোসেন সাঈদ

Published : 13 Apr 2012, 01:08 AM

Updated : 24 Jun 2022, 12:17 AM

বাংলাদেশ যখন বর্ষবরণ আর কালো বিড়াল নিয়ে ব্যস্ত ঠিক তখন আড়ালে অন্তরালে ভিনদেশী সৈনিকের হাতে খুন হলেন আরেক অভাগা বাংলাদেশী। জানা গেছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায় বৃহস্পতিবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ভারতের কৈজুরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। ৩৮ বিজিবি ব্যাটালিয়নের বৈকারি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম জানান এ ব্যাপারে বিএসএফ'কে চিঠি পাঠানো হয়েছে। নিহতের বড় ভাই বৈকারি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সাইফুল ইসলাম বলেন, বিএসএফ সদস্যরা তার ভাইকে আটকের পর নির্যাতন চালিয়ে হত্যা করেছে।

সূত্র: বিডিনিউজ২৪ডটকম, ১২ এপ্রিল ২০১২