২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসটিনির হাজার হাজার কোটি টাকার অনিয়মের সমাধান কে করবে? পাকিস্তান সরকার?

কান্টি টুটুল

Published : 03 Apr 2012, 01:11 PM

Updated : 24 Jun 2022, 12:17 AM

আইএসআই পাকিস্তানের জনগনের টাকা খরচ করে আর সেই টাকার দেখভাল করার দায়িত্বে আছে পাকিস্তান সরকার,এবং পাকিস্তান সরকার সেই কাজটিই করছে,

পক্ষান্তরে ডেসটিনি এদেশের জনগনের হাজার হাজার কোটি টাকার অনিয়ম করেছে যেটি দেখভাল করার দায়িত্ব ছিল এই সরকারের,কিন্তু আজ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীকে এনিয়ে কোন কথা বলতে শুনলাম না,শুধু শুনি আইএসআই কে জড়িয়ে আরেক নেত্রীর কুৎসা রটনা।

ডেসটিনি,শেয়ার মার্কেট সহ অনান্য সেক্টরে কোটি কোটি টাকার যেসব অনিয়ম হয়েছে তা এই সরকারের অগোচরে হয়েছে এটি বিশ্বাস করা এখন কঠিন হয়ে যাচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই

পাকিস্তানের জনগনের টাকা নিয়া গবেষণা বাদ দেন,
এদেশের গরীব জনগনের হাজার হাজার কোটি টাকা ডেসটিনির কাছ থেকে উদ্ধার করেন।

কৃতজ্ঞতা :যুগান্তর