২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্লগার বন্ধুরা, চোখ রাখুন এটিএন নিউজ চ্যানেলে, রাত ১:০০টায়!

আইরিন সুলতানা আইরিন সুলতানা

Published : 26 Mar 2012, 08:43 PM

Updated : 24 Jun 2022, 12:18 AM

এখন পর্যন্ত যা জানলাম, আজকে রাত ১:০০টায় এটিএন নিউজ চ্যানেলের ইয়ং নাইট শো'তে আমাদের প্রিয় বিদগ্ধ এবং বিচক্ষণ ব্লগার কৌশিক আহমেদ আসতে পারেন!!! এই শো'টা লাইভ হয়। আপনারা অনেকেই দেখে থাকবেন হয়ত।

গত সপ্তাহের পর্বে, আমাদের অপর প্রিয় ব্লগার ম,সাহিদ ফোন দিয়েছিলেন, এই ব্লগের কথা বলেছেন তিনি।

আজকের পর্বে আপনিও ফোন করতে পারেন। আপনার মতামত দিতে পারেন, প্রশ্নও করতে পারেন।

যারা যারা ফোন দেবেন, তারা নাম/ব্লগ নিকটা জানায়েন প্লিজ!

আলাপটা জমবে আশা করি।

আপডেট: যারা ফোনের লাইন পাচ্ছেন না তারা ইমেইল করতে পারেন, প্রবাসী ব্লগাররাও ইমেইল করে আপনার প্রশ্ন জানান – youngnite@atnnewstv.com, প্রশ্ন সরাসরি পঠিত হচ্ছে অনু্ষ্ঠানে 🙂