২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসুন সবাই শাহাদাতকে স্বাগত জানাই!!!

জুলকারনাইন

Published : 25 Mar 2012, 10:25 AM

Updated : 25 Jun 2022, 11:04 PM

দুদিন মনটা এতটাই তরল ছিল যে ব্লগে লেখা তো দূরে থাক, পড়তেও ভালো লাগছিল না।কী করবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তবে আজকে স্থির করলাম যে আর যাই হোক জয়ের নায়ক না হোক, অন্তত চেহারা সুরতে নায়ক শাহাদাত কে তো আমরা স্বাগত জানাতে পারি।কেননা দলের বাকি দশ সদস্য যা পারেনি, সে সেটা করে দেখিয়েছে।এরকম একটা টাইট ম্যাচে এক ওভারে উনিশ রান দেওয়া সোজা কথা? এজন্যে বুকের পাটা লাগে।আর শেষ বলে কিছু না করতে পারা সেটাও কম কিছু নয়।ভাগ্য ভালো এটা বাংলাদেশ। পাকিস্তান হলে তো স্পট ফিক্সিং এর দায় ও এসে পড়তো।তো যাই হোক, মূল নায়ক তো শাহাদাত ই।এশিয়া কাপে ফাইনালের দুই দলের পার্থক্য রচনাকারী ব্যাক্তিটিকে তাই স্বাগত জানাতে খুব ইচ্ছে করছে।