২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অশালীন ভাষা চর্চার স্থান!

জুলকারনাইন

Published : 18 Mar 2012, 11:50 PM

Updated : 24 Jun 2022, 12:19 AM

দীর্ঘ বিরতির পর বিরোধী দল সংসদে আসার পর যে ভাষায় সাংসদরা আক্রমণ প্রতি আক্রমণ করেছেন তা আমাদের অবশ্যই প্রাপ্য । কেননা তাদেরকে নির্বাচিত করেছি।অবশ্য তখন আমরা জানতাম না যে তারা নিষিদ্ধ পল্লীর উপমা পর্যন্ত সংসদে টেনে আনার মতো পরিবেশ তৈরি করবেন।যাই হোক, দরিদ্র জনগোষ্ঠী তো এইজন্যেই তাদেরকে নিজেদের ভাগ্য নিয়ন্তা বানিয়েছে।করে যাক তারা আমাদের কষ্টার্জিত টাকার শ্রাদ্ধ।গঠনমূলক আলোচনা সমালোচনা, মানুষের দুর্দশা লাঘবের দিকনির্দেশনা তো তাদের কাছে নিতান্তই অবহেলার বস্তুতে পরিণত হয়েছে।কাদা ছোঁড়াছুঁড়ি যদি এতো পছন্দনীয় হয় তাহলে অনত্র কাজটি করলেই হতো।এজন্যে আর সংসদকে বেছে নেয়ার কী দরকার ছিলো?