২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে স্বস্তি-হাফ ছেড়ে বাঁচা!!

জুলকারনাইন

Published : 12 Mar 2012, 08:37 PM

Updated : 24 Jun 2022, 12:19 AM

বিরোধী দলের ঢাকা চল প্রসঙ্গে পত্র পত্রিকা আর টিভি চ্যানেলে নেতাদের নাশকতার আশংকায় আমরাও সবাই ছিলাম আশংকিত।কী জানি কী ঘটে কোথায়! বাচ্চাদের স্কূল থেকে নিয়ে বড়দের কাজকর্ম অনেকটাই নির্জীব ছিলো সারাদিন।জন সাধারণ বিশেষ দরকার ছাড়া কোথাও বের হননি।গাড়ি ঘোড়ার কথা নাইবা বললাম, অনেক বলা হয়েছে ঢাকার সাথে সারা দেশের যোগাযোগ ছিলো না কার্যত । সারাদিন উৎকণ্ঠায় কাটিয়ে, জনসমাবেশ এবং বিরোধী দলের ভাষণ সফলভাবে শেষ হওয়াতে নগরবাসী তথা দেশবাসীর বুক থেকে জগদ্দল পাথর নেমে গেলো।