২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামি কাল সরকারি ছুটি চাই

মাহবুবুর রহমান

Published : 11 Mar 2012, 08:24 PM

Updated : 24 Jun 2022, 12:19 AM

সরকারি বেসরকারি সকল অফিস গুলো ১২ই মার্চ ও ১৪ই মার্চ ছুটি দাবি করেছে রাজধানীবাসী । ১২ই মার্চকে কেন্দ্র করে রাজধানীতে বাস চলাচল বন্ধ হতে চলেছে। আজ অফিস শেষ করে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করেও গাড়িতে উঠতে না পারায় অবশেষে রিক্সা করে বাসার উদ্দেশে রওনা দিলেন একজন সরকারি মহিলা কর্মকর্তা। আমি তার পাশেই দাঁড়িয়ে ছিলাম বাসে উঠার জন্য।

এক জন বাস চালকের সাথে কথা বলতে গেলে তিনি তখন বলেন, মালিকের ২৫টি গাড়ি চলে এই রুটে কিন্তু আজ শুধু ৮টি গাড়ি চলছে। এবং তিনি আরও বলেন আগামীকাল তার মালিকের কোন গাড়ি চলবে না। কারণ জানতে চাইলে তিনি বলেন মহাসমাবেশকে কেন্দ্র করে যদি গাড়ির উপর কোন হামলা হয় তাই তার মালিক গাড়ি চালাতে নিষেধ করেছেন।

রাস্তায় গাড়ি না চললে রাজধানীর মানুষ কি করে অফিসে যাবে, ছাত্ররা কি করে ক্লাসে যাবে।