২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইনবোর্ড টানিয়েও লাভ হলো না

জুলকারনাইন

Published : 09 Mar 2012, 07:20 PM

Updated : 24 Jun 2022, 12:19 AM

রাস্তা দখল, খাস জমিতে নানারকম স্থাপনা নির্মাণ নতুন কিছু নয়।দীর্ঘকাল ধরে চলছে এই অপধারা।ইহলৌকিক সাময়িক সুখ ভোগের লোভ আমাদেরকে কতোটাই না বিস্মৃত করেছে। কতোটাই না অমানুষ কোরে তুলেছে । আমরা ভুলেই গেছি যে ইহলোকে তো বটেই আখেরাতেও আমাদেরকে এসব অপকর্মের জন্যে জবাবদিহি করতে হবে। সংবাদটা শুনে বিক্ষুব্ধ অন্তরে কিছুটা হলেও স্বস্তি পেলাম "গোপালগঞ্জে সরকারী দলীয় সাইন বোর্ড টানিয়েও অবৈধ দখল ধরে রাখা যায়নি"।