২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেডরুমের বাইরে (রাস্তায়) সন্ত্রাসীদের গুলিতে সৌদি দূতাবাস কর্মকর্তা নিহত

কান্টি টুটুল

Published : 06 Mar 2012, 03:17 PM

Updated : 24 Jun 2022, 12:20 AM

আমাদেরকে তিনি না হয় জোড় করে একটা কিছু বুঝিয়ে দিয়েছেন কিন্তু ঐ সৌদি কূটনীতিকের পরিবারকে তিনি কি দিয়ে বোঝাবেন?

ঐ সৌদি কূটনীতিক তো বেড রুমে খুন হন নাই,সীমান্তেও খুন হন নাই এবং স্বরাষ্ট্র মন্ত্রীর কথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নাকি আগের যেকোন সময়ের চাইতে ভাল আছে,তাহলে কেন এমন হচ্ছে?

এমনিতেই "বাংলাদেশিরা অপরাধ প্রবণ" এই অযুহাতে সৌদি সরকার বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ রেখেছে তারপর এই ঘটনা সৌদি আরবে জনশক্তি রপ্তানিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে।

বর্তমান আইন শৃঙ্খলার এই নাজুক পরিস্থিতিতে প্রধান মন্ত্রী দায়িত্ববোধের পরিচয় দিবেন এই আশা করি।

কৃতজ্ঞতা : বিডিনিউজ২৪ ডট কম